× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঢাবিতে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১৬ জুলাই, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুসাইন মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী রাশেদ রিন্টু, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ ফরিদ, মোল্লা মোহাম্মদ সাইদ, জয়শ্রী রানী সরকার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আল-আজাদ ও প্রথম বর্ষের শিক্ষার্থী নয়ন কবির অন্তর।

এসময় বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করা হয়। আমাদের তো দেখছি বাক স্বাধীনতাই নেই। কয়েকদিন পরে চিন্তা করার স্বাধীনতাও থাকবে না। এভাবে দেশের সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা কোনও শুভ লক্ষণ নয়।

এসময় তারা শিক্ষক ফাহমিদুল হকসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বিভাগের সকল বর্ষের প্রায় দেড়-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..