× Banner
সর্বশেষ
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকায় ৮ মাসের শিশুকে আছড়িয়ে হত্যা বাবার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
শিশুকে আছড়িয়ে হত্যা বাবার

ঢাকায় সংসারে অভাবের টানাপোড়েনে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হলো নিজ সন্তান। ৮ মাসের শিশুকে আছড়িয়ে হত্যা করেছে বাবা।

রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় আট মাসের শিশু আব্দুল কাদের জিলানী রাব্বিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শিশুটিকে ফ্লোরে আছাড় দেন তার বাবা। হত্যার অভিযোগ পেয়ে রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

শিশুটির মা রাহিমা খাতুন জানান, তার স্বামী রফিকুল রিকশাচালক। রাব্বী তাদের একমাত্র সন্তান। মুন্সীহাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকে। অভাব অনটনের সংসারে চার মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে যায়। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তাদের বের করে দেয়। সোমবার (৪ জানুয়ারি) সকালে ওই মুন্সি মার্কেট এলাকায় শিশুটি ফুফুর বাসায় ওঠে। সেখানেও স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রফিকুল শিশুটিকে একাধিকবার ফ্লোরে আছাড় দেন। ঘটনাস্থলেই শিশু রাব্বী মারা যায়।

দক্ষিণখান থানার (ওসি অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, দক্ষিণখান মুন্সি মার্কেট লিটনের ভাড়া বাড়িতে আট মাসের শিশুকে আছড়িয়ে হত্যা করেছেন তার বাবা। এ ধরনের সংবাদ পাওয়া মাত্রই সেখানে গিয়ে শিশুর বাবাকে আটক করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..