× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

ঢাকার বাংলাবাজারে হিজড়াদের চাঁদাবাজি

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ ঢাকার বাংলাবাজারে হিজড়াদের চাঁদাবাজি চরমে পৌঁছেছে। প্রতি সাপ্তাহের শনিবার হিজড়ারা বাংলাবাজারের লাইব্রেরী, ষ্ট্রেশনারি দোকান, কম্পিউটার, প্লেট কারখানা, প্রেস ও বাইন্ডিংখানায় হানা দেয় চাঁদার জন্য। ৫ টাকা থেকে ১০ টাকা চাঁদা নেয় প্রতি সাপ্তাহে তারা।

কিন্তু এ সাপ্তাহে বায়না ধরে পহেলা বৈশাখের। পহেলা বৈশাখ আসতে না আসতেই তারা বেপরোয়া হয়ে উঠেছে। ৫/১০ টাকার জায়গায় অনেকে আপোষে ২০ টাকা দেওয়ার পরও তারা ওই টাকা নিচ্ছে না বলে খোঁজ-খবর নিয়ে জানা যায়। বাংলাবাজারের প্রায় লোকই এ অভিযোগ করেছেন।

আমি নিজেও সরেজমিন পরিদর্শন করে এই ঘটনার সত্যতা দেখেছি। চারজনের একটি হিজড়া দল জোরপূর্বক আদায় করছে সর্বনিম্ন ৫০ টাকা। আবার কারো কারো কাছ থেকে ২০০, ৩০০, ৪০০, ৫০০ টাকা পর্যন্ত আদায় করছে হিজড়া দল।

কেউ যদি টাকা দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ওই ব্যক্তির গায়ের বিভিন্ন অঙ্গে হাত দেয় হিজড়া দলের সদস্যরা। এক পর্যায়ে তারা নিজেদের গাঁয়ের কাপড়-চোপড় খুলে উলঙ্গ নৃত্য শুরু করে দেয়। এই পরিস্থিতি দেখে মান-সম্মানের ভয়ে মানুষ চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। জোরপূর্বক টাকা-পয়সা আদায় করা চাঁদাবাজির সামিল বলেও বাংলাবাজারের ভুক্তভোগী মানুষরা জানান।


এ ক্যটাগরির আরো খবর..