× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

রাইকিশোরী

ঢাকা রথযাত্রা ২০২২

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
ঢাকা রথযাত্রা

ভগবান শ্রীশ্রীজগন্নাথদেব ভক্তদের কৃপা দিতে নেমে আসেন রাজপথে। পুরীর পরই সর্ববৃহৎ রথযাত্রা হয় ঢাকায়। মূলত ঢাকার রথযাত্রা ঐতিহাসিক। করোনা অতিমারির কারণে দু’ বছর রথযাত্রা বন্ধ থাকার পর এবছর ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়  রথযাত্রা উৎসব।

আজ ১জুলাই শুক্রবার বিকেল চারটা নাগাদ ধাকা স্বামীবাগ ইসকন মন্দির থেকে রথযাত্রা উৎসবের শোভাযাত্রা শুরু হয়। এদিন অকাল থেকেই মন্দিরে ভক্তদের সমাগম লক্ষ করা যায়। বেলা ১১টার দিকে রথ রাস্তায় এনে শুসজ্জিত করতে থাকলে ধীরে ধীরে ভক্তদের ভিড় উপচে পড়ে। দুই রাস্তাই ব্লক করে দিয়ে রথ চলতে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দশ্যে। ভক্তদের আনন্দ উচ্ছাস চোখে পড়ার মত। রোদ বৃষ্টি উপেক্ষা করে এক বেলা রাস্তায় দাঁড়িয়ে থেকে হাঁসি মুখে মনে আনন্দ নিয়ে বেলা ৪টার রথের দড়ি টান শুরু করেন তারা।

দূর থেকেই দেখা গেল দশতলা ইসকন ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলছে। নীচের তলায় রাখা রথে রঙের কাজে শেষ আঁচড় দিচ্ছেন দু’ জন মিস্ত্রি। তাঁরাও খুবই আনন্দিত। জানালেন, দু’ বছর পর রথযাত্রা হচ্ছে।

শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, উন্মুক্ত পথে রথযাত্রা দু’ বছর হয়নি। ভেতরেই করেছেন তাঁরা। এ বারে মহাধুমধামে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  রথযাত্রায় এ বছর বিপুল মানুষের সমাগম ঘটেছে। রথযাত্রা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গন কয়েকদিন ধরেই রয়েছে ভক্তদের সমাগম। সারাদিন চলছে ভজন কীর্তন।

রথযাত্রার পথে প্রভুর কৃপালাভের উদ্দেশ্যে ভক্তরা লুটিয়ে পড়ে। ঢাকার রথযাত্রায় চলন্ত রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ বহু পুরোনো রেওয়াজ। এক কথায় ঢাকার রথযাত্রা নান্দনিক। সর্ব ধর্মের মানুষের এক মিলনমেলায় পরিণত হয় ঢাকার ঐতিহাসিক রথযাত্রা। ঢাকার বিভিন্ন রাজপথ ঘুরে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পলাশিতে অবস্থিত জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে শেষ হবে। এটি হচ্ছে প্রতি বছরের রুটিন।


এ ক্যটাগরির আরো খবর..