× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ফেনী সদর উপজেলার শর্শদি এলাকায় রেল লাইনের ওপর কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এজন্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ৮টা থেকে ফেনী রেল স্টেশনে আটকে আছে।

রেল ওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাউল ইসলাম বাংলানিউজকে বলেন, রেল লাইনের ওপর কাভার্ড ভ্যান বিকল হওয়ার খবর পেয়ে রেল ওয়ে কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। আশা করছি, বেলা সাড়ে ১১টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে।


এ ক্যটাগরির আরো খবর..