ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

দুলাল চন্দ্র পাল-স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ চারজন নিহত হয়েছে। মানিকঞ্জে ঢাকাগামী সোহাগ পরিবহনের সঙ্গে আরিচাগামী একটি পিক-আপ ভ্যানের সংঘর্ষে মা মেয়ে সহ চার নিহত হয়েছে।

নিহতরা হলেন পিক-আপ যাত্রী মা শেফালী বেগম এবং মেয়ে নার্গিস আক্তার, মিজানুর রহমান ও পরান চন্দ্র রাজবংশী। গতকাল ভোরে ঢাকা-আরিচা মহা সড়কের মানিকগঞ্জের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী ও তার মেয়ে নার্গিস আক্তারের বাড়ী মানিকগঞ্জের সদর উপজেলায় নবগ্রাম এলাকায় এবং পরান চন্দ্র রাজবংশীর বাড়ী টাঙ্গইলের ভাদ্রা এলাকায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।