× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে পদ্মা সেতুর পাইলিং শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ এ বছরের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। শনিবার পদ্মা সেতু প্রকল্প এলাকায় সচিবদের সভা শেষে সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

পদ্মা সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়ন, এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করা এবং কাজের অগ্রগতি সরেজমিন দেখার জন্য পদ্মা প্রকল্প এলাকায় শনিবার সকাল ১০টায় সচিব কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সভাপতিত্ব করেন। সচিব কমিটির সদস্যরা ছাড়াও অর্ধশতাধিক সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বেলা ১টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি জানান, প্রকল্প এলাকার ভূমিসহ সব রিসোর্স পরিকল্পনামাফিক ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়িত হবে। পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে নির্ধারিত সময়ের আগেও প্রকল্পের কাজ সম্পন্ন হতে পারে। বৈঠক শেষে সচিবরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..