× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডিজিটাল বাংলাদেশের ধারণা বিশ্বে সমাদৃত

admin
হালনাগাদ: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল-প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কর্তৃক ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণার ফলে দেশে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে।

ডিজিটাল বাংলাদেশের ধারণা এখন বিশ্বে সমাদৃত। প্রতিবেশী দেশ ভারত আমাদের ঘোষণার ছয় বছর পর ভারতকেও ডিজিটালাইজেশনের আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করে। যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও আমাদের আদলে ডিজিটাল ইউকে নামে পরিকল্পিত ডিজিটাইজিলেশন চালু হওয়ায় আমরা অগ্রপথিকের জায়গায় চলে এসেছি।

তারা আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশে অনলাইন লেনদেন, কেনাকাটা, ই-টেন্ডার, ই-টিকেট, ই-ফাইল, ই এফটি পদ্ধতিতে বেতন প্রদান, ই-মেইল মার্কেটিং, ডেবিট-ক্রেডিট কার্ডের ডিজিটাল পেমেন্টসহ অল্প সময়ে অসংখ্য সুবিধার সৃষ্টি হয়েছে। এখন প্রায় ১৭ কোটি মানুষের ১৫ কোটি লোক মোবাইল ব্যবহার করে, ৮ কোটি মানুষ ইন্টারনেটের সহজ যোগাযোগের মাধ্যমকে বেছে নিয়েছে।

মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) অরুণ কুমার মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব রইছউল আলম ম-ল প্রধান অতিথি ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..