× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে স্থগিতাদেশ চাইলেন জাতিসংঘ

Kishori
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইন
ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার অবিলম্বে স্থগিতাদেশ আরোপ

সারা বাংলাদেশে সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীদের গ্রেফতার, হয়রানি ও ভয় দেখানো এবং অনলাইনে সমালোচনামূলক কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন(আইসিটি) এর ব্যবহার অবিলম্বে স্থগিতাদেশ আরোপ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে বিধানগুলোকে ব্যাপকভাবে সংস্কার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই আইনের অধীনে ২ হাজারেরও বেশি মামলা হয়েছে। সর্বশেষ গত ২৯ মার্চ বাংলাদেশের বৃহত্তম পত্রিকা দৈনিক প্রথম আলোতে কর্মরত সাংবাদিক শামসুজ্জামানকে এই আইনের অধীনে আটক করা হয়। তার ল্যাপটপ, ফোন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়-সংকট সম্পর্কে তাদের প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

ভলকার তুর্ক বলেন, আমার অফিস ডিজিটাল নিরাপত্তা আইনের অসংজ্ঞায়িত বিধান সম্পর্কে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করেছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আইনের স্বেচ্ছাচারী বা অত্যধিক প্রয়োগের বিরুদ্ধে সুরক্ষা থাকবে। কিন্তু গ্রেফতার অব্যাহত থাকলে তা যথেষ্ট নয়। আইনে   একটি সঠিক সংশোধন প্রয়োজন।

হাইকমিশনার অভিযুক্তদের মুক্তির লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আনা সমস্ত মামলা মূলতবি করে পর্যালোচনা করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠনের আহ্বান জানান। ২০১৩ সালের কথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি মামলায় আদিলুর রহমান খান এবং নাসিরুদ্দিন এলানের চলমান বিচারের বিষয়েও তুর্ক উদ্বেগ পুনর্ব্যক্ত করেন।

ফেব্রুয়ারিতে ফেসবুকে একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবককে এই আইনে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমার অফিস ইতোমধ্যে প্রযুক্তিভাবে এই ধরনের সংশোধনে সহায়তা করতে আগ্রহ প্রকাশও করেছে।


এ ক্যটাগরির আরো খবর..