× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি – আইসিটি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি - আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)।

প্রতিমন্ত্রী আজ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় নির্মীয়মান প্ল্যাটফর্ম ও উদ্যোগসমূহের বর্তমান নির্মাণ অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছে তারাও নিবন্ধনের আওতায় আসবে। আর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারো অভিযোগ থাকলে সিসিএমএস এর মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী জানান, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউনিক বিজনেজ আইডি (ইউবিআইডি), অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) আগামী ফেব্রুয়ারি মাস থেকে এবং মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করা হবে। এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা দূরীভূত হবে।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..