× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডি ভিলিয়ার্সের রানের খড়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সেই এবি ডি ভিলিয়ার্স যেন সম্প্রতি রান-খরায় ভুগছেন। আরো স্পষ্ট করে বললে, দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার ব্যাটে রান নেই। শেষ চার ইনিংসের তিনটিতেই ডাক মেরেছেন! ডি ভিলিয়ার্সের হলোটা কী!

ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্ট শেষ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন হাশিম আমলা। আর অধিনায়কের দায়িত্ব পান ডি ভিলিয়ার্স। কেপ টাউনে অধিনায়ক হিসেবে অভিষিক্ত টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু দ্বিতীয় ইনিংসে মারেন ডাক।

সেঞ্চুরিয়নে চলমান সিরিজের পরের টেস্টে তো দুই ইনিংসেই ডাক মেরেছেন ডি ভিলিয়ার্স! দুই ইনিংসের একটিতেও দুই বলের বেশি খেলতে পারেননি। প্রথম ইনিংসে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফিরেছিলেন প্রোটিয়া অধিনায়ক।

সোমবার টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসেও শুন্য রানে বিদায় নিয়েছেন ডি ভিলিয়ার্স। এবার আরেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়েছেন। ডাক খাওয়া শেষ তিন ইনিংসে তিনি দুবার আউট হয়েছেন ব্রডের বলে।

টেস্ট অধিনায়ক হওয়ার আগের ১৭২ ইনিংসের মধ্যে ডি ভিলিয়ার্স ডাক মেরেছিলেন মাত্র ৪ ইনিংসে। সেখানে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর চার ইনিংসের তিনটিতেই কিনা টানা ডাক মারলেন! তবে কি নেতৃত্বের চাপে ভুগছেন ডি ভিলিয়ার্স? আর সেটারই প্রভাব পড়েছে তার বাটিংয়ে?

অন্যদিকে অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই হেসে চলেছে হাশিম আমলার ব্যাট। নেতৃত্ব ছাড়ার পরের টেস্টেই করেন দারুণ এক ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরিয়ন টেস্টে তো জোড়া সেঞ্চুরিই পেয়ে যাচ্ছিলেন। কিন্তু মাত্র ৪ রানের জন্য পাননি। প্রথম ইনিংসে ১০৯ রান করা আমলা দ্বিতীয় ইনিংসে ৯৬ রান করে আউট হয়েছেন।

সেঞ্চুরির তাড়াহুড়োতে নিজের উইকেটটা একরকম বিলিয়ে দিয়ে এসেছেন আমলা। ৯৬ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিলেন। কিন্তু বিরতির পর ব্রডের অফ স্টাম্পের বাইরের একটি বল ‘জোর করে’ ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়েছেন আমলা।


এ ক্যটাগরির আরো খবর..