× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডাসার(মাদারীপুর) সংবাদদাতা

ডাসারে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
dasar

মাদারীপুরের ডাসারে কেরু ব্রান্ডের মদ ও গাঁজাসহ মোঃ শামীম বেপারী(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার(২৮ আগস্ট) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার পাথুরিয়াপাড় থেকে টহলরত পুলিশ তাকে গ্রেফতার করেন। মোঃ শামীম বেপারী ফরিদপুর জেলার দক্ষিন আলিপুর এলাকার মৃত: মিলন বেপারীর ছেলে।

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, সোমবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকা থেকে কেরু চেরি ব্রন্ডি ৩৭৫ মিলিমিটার মদ ও একটি ৫০০ মিঃলিঃ মাম পানির বোতলে রক্ষিত মদ, খবরের কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ শামীম বেপারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৩ টি নিয়মিত মামলা আছে। উক্ত আসামীর বিরুদ্ধে ডাসার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..