ডাসারে মটর সাইকেল চাপায়  প্রাণ গেল স্কুল ছাত্রর

ডাসারে মটর সাইকেল চাপায়  প্রাণ গেল স্কুল ছাত্রর
সৈয়দ রাকিবুল ইসলাম( ডাসার প্রতিনিধি :)মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব ডাসারে মটর সাইকেলর চাপায় নাদিম হোসেন মাতুব্বর (১০)নামের প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
গতকাল বিকালে উত্তর ডাসার এতিমখানা রোড টু বাঁকাই বাজার ঘোষের হাঁটের রাস্তায় ডাসার থানাধীন পূর্ব ডাসারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদিম হোসেন মাতুব্বর পূর্ব ডাসার গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।সে ইছাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী সূত্রে স্থানীয় প্রতিবেশী মোঃ নুরে আলম জানান,বিকালে ছেলেটি রাস্তায় ছিল হঠাৎ করে তিন জন লোকসহ খুব দ্রুত গতিতে এক মটর সাইকেলে করে আসতে ছিল ছেলেটি রাস্তা পার হচ্ছিল হঠাৎ ছেলেটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।পরে আহত ছেলেটিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করে তখন ঢাকা যাওয়ার পথে মারা যায়।
এঘটনার পর মটর সাইকেলের চালক ও আরোহীরা মটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।