× Banner
সর্বশেষ
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম

ডাসারে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ 

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
ধর্ষণের চেষ্টার অভিযোগ 

মাদারীপুরের ডাসারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে(০৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার(৭ ফেব্রুয়ারি)সকালে উপজেলার পশ্চিম বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ বিকেলে ইউনুস বেপারীর বিরুদ্ধে ডাসার থানায় অভিযোগ দায়ের করেছেন। শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
শিশুটির মা অভিযোগ  করেন, “বুধবার সকালে তাঁর মেয়ে দোকানে বাড়ীর পাশে মোস্তফার মুদি দোকানে নুডুলস ও ডিম কিনতে যাওয়ার পথে   ইউনুস বেপারী কৌশলে পশ্চিম বোতলা গনী খাঁরপাড় তার মুরগির পল্টি ফার্মে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় তাঁর মেয়ে চিৎকার করলে ইউনুস বেপারী তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে  মেয়েটি তার বাড়ীতে এসে জানায়।”
এ বিষয়ে ডাসার থানার ওসি  এস.এম  শফিকুল ইসলাম বলেন,বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..