× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ

ডাক্তার আমজাদকে কসাই ডাক্তর বললেন স্থানীয় জনতা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার শিশু রোহানের (২) গলায় খাদ্যদ্রব্য আটকে যাওয়ার পর বেনাপোল বাজারের আমজাদ হোসেন নাম করে এক ডাক্তারের কাছে শিশুটির মা স্মরনাপন্ন হলে তিনি ১ ঘন্টা যাবৎ শিশুটির গলার খাদ্য বের করতে না পেরে তাকে হসাপাতালে নিয়ে যেতে বলে।

শনিবার সন্ধ্যা ৬ টার সময় এ ঘটনা ঘটে। শিশুটি বেনাপোল পোর্ট থানার কৃষক লালন এর ছেলে। স্থানীয় লোকজন জানায় শিশুটি তার মায়ের কোলে অত্যান্ত কষ্ট পাওয়ায় ডা: আমজাদ হোসেন তাকে প্রাইভেট কার ভাড়া করে নাভারন যেতে বলে। তখন অসহায় শিশুটির মা কোথায় প্রাইভেট কার পাবে বলে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন ডাক্তার আমজাদকে তার প্রাইভেট কারটি দিয়ে হাসপাতালে পাঠানোর জন্য অনুরোধ করে। এ সময় ডাক্তার সাহেব ক্ষিপ্ত হয়ে যায়। তিনি বলে আমার এটা ভাড়ার প্রাইভেট না। কি ভাবে হাসপাতালে যাবে এটা তাদের ব্যাপার।

এলাকার উপস্থিত জনগন ডাক্তারকে কসাই ডাক্তার বলে আখ্যায়িত করে। ছোট ২ বছরের শিশুর আর্তনাদ দেখে তার বিন্দুমাত্র মায়া দয়া হয়নি। স্থানীয় দৈনিক অনির্বান পত্রিকার সাংবাদিক তামিম হোসেন সবুজ ডাক্তারকে অনুরোধ করলে তিনি তার সাথে ও খারাপ ব্যাবহার করে।  সে এলাকায় রজনী ক্লিনীক নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারন লোকের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..