× Banner
সর্বশেষ
শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ৩০ হাজার ইউএস ডলারসহ মহিলা যাত্রী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০২২
ইউএস ডলারসহ মহিলা আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলার সহ জেরিন সুলতানা (৩৮) নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা সময় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।
আটক জেরিন ঢাকার দেনডাবর আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে এক মহিলা যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন খবরে, বেনাপোল চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। পরে, আইসিপি ক্যাম্পের একটি টহলদল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে  অভিযানে চালিয়ে ভারত থেকে আসা ওই মহিলা যাত্রীকে আটক পূর্বক ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করে।
আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..