× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ড. আর গণিকে ব্যাংকক নেয়া হয়নি

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আর গণিকে ব্যাংকক নেয়া হয়নি শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায়। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে ব্যাংকক নেয়ার কথা ছিল।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

বিএনপির এই প্রবীণ নেতা গত তিনদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এদিকে বৃহস্পতিবার রাতে দলের এই সহকর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজা উদ্দিন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
হাসপাতালে ড. আর এ গণির পাশে আছেন তার এক ছেলে এবং মেয়ে আছেন। তারা দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..