× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ঠাকুরগাওয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী

admin
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

রাণীশংকৈল (ঠাকুরগাও)  প্রতিনিধি: ঠাকুরগাওয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় রাণীশংকৈল  প্রেস ক্লাব গত ২১  ডিসেম্বর মামলা প্রত্যাহারের দাবীতে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
জানা যায়, বালিয়াডাঙ্গী আমজানখোর ইউনিয়নে জমি সংক্রান্ত ঘটনায় ৬ জন আহত সংবাদ প্রকাশিত হওয়ায় ঠাকুরগাও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, অনলাইন  বিডি নিউজ পত্রিকার শাকিল আহাম্মেদ ও যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু সহ পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা ও ঠাকুরগাঁও আদালতে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

সাংসদের এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রানীশংকৈল প্রেস ক্লাব, উপজেলা নির্বাহি কর্মকতা ইফতেখারুল ইসলাম খন্দকার (অঃদাঃ) মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার মোর্শেদ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক বিপ্লব,সহ-সভাপতি সেতাউর রহমান,অর্থ ও দপ্তর সম্পাদক খুরশিদ আলম শাওন,প্রচার সম্পাদক রেজাউল করিম প্রধান,নির্বাহী সদস্য আনোয়ার হোসেন,ফারুক আহম্মেদসহ অন্যান্য সদস্য বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,স্মারকলিপিটি আজকের মধ্যই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরন করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..