× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বৃহৎ বেসরকারি রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়।

পরে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ওই কলেজের শিক্ষক, এলাকাবাসী সহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, শিক্ষক শফিকুল আলম, প্রশান্ত বসাক, তাহের হোসেন, শেফালি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা । তাই দ্রুত ওই কলেজকে জাতীয়করণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..