পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গর্ভবতী গবাদি পশু (গাভী) জবাই করার অভিযোগে এক মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক আগড়ঘাটা বাজারে অভিযান চালিয়ে মাংস বিক্রেতা মোঃ আতিয়ার সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।



