× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
হোসনে আরা ওয়াহিদ এর মৃত্যু

মৌলভীবাজার-হবিগঞ্জ সংসদীয় এলাকার সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশ মন্ত্রী আজ এক শোক বার্তায় জানান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বিভিন্ন ক্রান্তিকালে বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে মরহুমা হোসনে আরা ওয়াহিদের অবদান আওয়ামী পরিবার আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ পরিবারের শুন্যতা কোনদিন পূরণ হবে না। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ সোমবার দুপুর দুই ঘটিকার সময় মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ(৬৫) ইন্তেকাল করেন (ইন্না– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, দুই ছেলে, দুই মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ মহান জাতীয় সংসদ এর সাবেক সদস্য হোসনে আরা ওয়াহিদ পেশাগত জীবনে পাথফাইন্ডার নামের একটি আন্তর্জাতিক এনজিওতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, মৌলভীবাজার প্রেস ক্লাব সহ আরো অনেক সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..