× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: গড়েয়া বাজার সহ বিভিন্ন এলাকায় অদক্ষ কারিগর দ্বারা নাম মাত্র ওয়্যারিং করে মিটার স্থাপন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেসরকারি বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন জেলা শাখার আয়োজনে পল্লীবিদ্যুৎ সমিতির সামনে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ২ শতাধিক কারিগর অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, বেসরকারি বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি চঞ্চল কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ রয়েছে পল্লীবিদ্যুতের নিবন্ধিত বৈদ্যুতিক কারিগর ছাড়া অদক্ষ লোক দিয়ে কোন ওয়্যারিং এর কাজ করা যাবেনা। অথচ হাইকের্টের নির্দেশ অমান্য করে গড়েয়া বাজারসহ বিভিন্ন এলাকায় অদক্ষ লোক দ্বারা নাম মাত্র ওয়্যারিং করে মিটার স্থাপন করা হচ্ছে। দ্রুত এসব সমস্যার সমাধান না করলে আগামীতে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারি দেন তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..