× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিদিধি ॥ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার মুক্তারবস্তিতে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশু মারা গেছে। এরা হলো রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)।

রবিবার বিকেলে ওই গ্রামের শিমুলপাড়া পুকুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবস্তি গ্রামের ৪ জন ছাত্রছাত্রী শিমুলপাড়া পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে নামে। এ সময় হঠাৎ রাজু (৮) ও সহপাঠি মেরিনা বেগম (৮) পানিতে তলিয়ে যায়। অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে শিশু দুটি মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..