ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে অচল জনজীবন

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে তীব্র শীত আর ঘন কুয়াশায় অচল হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির ন্যায় কূয়াশা আর হিমেল হাওয়ায় তীব্র শীত জেঁকে বসেছে হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ে। অনেক বেলা পর্যন্ত সূর্যের আলোর দেখা না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

কনকনে ঠান্ডা আর শৈত্য প্রবাহ বইছে জেলা জুড়ে। শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন নি¤œ আয়ের মানুষ গুলো। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কর্মকান্ডের আয়ের উৎসটি। বেড়েছে শীত জনিত বিভিন্ন রোগের আর্বিভাব। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধারা। এদিকে ভ্যান চালক মকবুল ও বিমান বলেন শীতের এ তীব্রতা থেকে অসহায় লোকজনকে বাঁচাতে শীতবস্ত্র বিতরণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা অসহায় মানুষের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।