× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে বৃদ্ধার আঙ্গুল কর্তন

admin
হালনাগাদ: বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে জমি নিয়ে বিরোধে এক বৃদ্ধার ডান হাতের তিনটি আঙ্গুল কর্তন করার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে আরো দুইজন নারীকে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমন অভিযোগ করেন বৃদ্ধা সুফিয়া খাতুন।
আহতরা হলেন: সুফিয়া খাতুন (৬০) চিলারং মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী, বৌমা আলেয়া খাতুন (৩৫) আব্দুল আলিমের স্ত্রী ও মেয়ে আঞ্জুয়ারা বেগম (৩৮) নাসিরুল ইসলামের স্ত্রী।
আহত তিনজন নারী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃদ্ধা সুফিয়া আক্তার অভিযোগ করেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৪ নম্বর খতিয়ানের ৪২৭২ ও ৪২৭৩ নম্বর দাগের ১০ শতক ভোগদখল করে আসছিলেন আমার ইউসুফ আলী। ওই জমিতে বাড়ি ও দোকানঘর নির্মাণ করে আমরা পরিবার নিয়ে বসবাস করে আসছি।
গত সোমবার দুপুরে স্থানীয় প্রভাবশালী আব্দুল জব্বার ওই ১০ শতক জমি তাঁর দাবি করে মোফাজ্জেল হোসেনসহ বেশকিছু লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার বৌমা আলেয়া খাতুন, মেয়ে আঞ্জুয়ারা বেগমকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহত তিনজন নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক শুভেন্দু দেবনাথ বলেন, সুফিয়া খাতুনের ডান হাতের ৩টি আঙ্গুল ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে; অন্য দুই নারীকে জখম করা হয়েছে। তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..