রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সোহাগ চন্দ্র সাহা প্রতিবন্ধি দম্পত্তির পাশে দাঁড়ালেন। প্রতিবন্ধি দম্পত্তির মাথা গোঁজার ঠাই করে দিলেন।
গ্রামে গঞ্জে, হাট বাজার লোক সমাগমে গান গেয়ে যা দুর চার পয়সা পায় তাই দিয়ে সংসার চলে তাদের। দিন শেষে রাত্রী যাপনের মতো একটু জায়গা জমি না থাকার খবর পেয়ে উপজেলা ভুমি কর্মকর্তা সোহাগ চন্দ্র দাস তাদের স্মরণাপন্ন হন। সরেজমিনে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথার অংশিদার হয়ে এলাকাবাসির সাথে মত বিনিময় করে ঘর বাড়ি করে দেয়ার উদ্যোগ নিলেন।
আজকাল দেখা যায় অনেক সুস্থ মানুষ ভিক্ষা বৃত্তিকে বেছে নিয়েছে। অথচ দৃষ্টি প্রতিবন্ধি আসাদুল ও শারীরিক প্রতিবন্ধি খাদিজা বেগম এ কাজটি ছোট ভেবে গান গেয়ে জীবিকা নির্বাহ করছে। তারা জীবিকা নির্বাহের জন্য কারো কাছে হাত না বাড়িয়ে গান গেয়েই জীবিকা নির্বাহ করছেন।
সরেজমিনে গেলে আসাদুল ও তার স্ত্রী খাদিজা জানান, আমরা গ্রাম-গঞ্জ, হাট বাজারে শরিয়তি মারফতি, মাইজভান্ডারী ও পল্লীগীতি গান গেয়ে যা উপার্জন হয় তা দিয়েই কোন রকমে দিন যায়। তবে সারা জীবন তো এভাবে চলবে তাই ভবিষ্যতে ভাল কিছু করার জন্য সবার সহযোগিতা চান তারা।
পড়ালেখার ব্যাপারে কথা হলে আসাদুল বদনা বাজিয়ে গানের সুরে বলে ইংলিশে যেমন তেমন, বাংলায় মেট্রিক ফেল, বদনা ফাটিয়ে গান গাইতে গাইতে জীবন চলে গেল। দিনাজপুর জেলার নবাবগঞ্জ থেকে রাণীশংকৈলে আসি, এলাকার মানুষের ভালবাসা পেয়ে এখানেই ৮ বছর আছি। বগলাডাঙ্গী গ্রামের লোকজন একই গ্রামের মুক্তার হোসেনের মেয়ের সাথে বিয়ে দিছে, মাথা গোঁজার ঠাই না থাকায় গাছ তলায় স্বামী স্ত্রী আছি।
আসাদুল আরো বলেন, এখন অল্প টাকায় মোবাইল কিনে মানুষ গান শুনে তাই আমার গান আর মন দিয়ে তারা শুনেনা। গান শুনে মানুষ আগের মতো আর টাকা পয়সা দেয়ন া। তাই সে ব্যবসা করে জীবিকা নির্বাহের কথা প্রকাশ করে। গরমের দিন যেখানে সেখানে রাত্রী কাটান যেত কিন্তু এখন শীতের সময়। এ ভাবে যেখানে সেখানে রাত কাটান যাবেনা। বগলাডাঙ্গী বাজারে সামান্য একটু জায়গা ঘিরে মাথা গোঁজার ঠাই করতে চাইলে কিছু লোক তা করতে দেয়না।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সোহাগ চন্দ্র সাহা সরেজমিনে ছুটে যান। মানবতার আদালতে প্রতিবন্ধি স্বামী স্ত্রীর মাথা গোঁজার জন্য, জায়গা জমির ব্যবস্থা সহ ঘরবাড়ি তৈরী করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন তারাও মানুষ আমাদের মতো তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। আসুন সকলে তাদের পাশে দাঁড়ায় অবজ্ঞা করে নয় ভালবাসার টানে।




