× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ছোয়া

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Thakurgaon-wheat.jpg

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এই মৌসুমে গম চাষ বৃদ্ধি পেয়েছে। ২১টা ইউনিয়নে ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গম চাষে অন্যান্য আবাদের চেয়ে কম খরচ হয়ে থাকে। তাই কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় গমের চাষ করে থাকেন।
মাঠ পর্যায়ে গম চাষ বিষয়ে কথা বললে অনেক কৃষক অভিযোগ করে বলেন, সরকার কিন্তু গমের ঠিক মূল্য দিচ্ছে। কিন্তু প্রান্তিক কৃষকরা গমের নায্যমূল্য থেকে বঞ্চিত হন। অনেক কৃষক এ প্রতিনিধিকে অভিযোগ করেন বলেন, সরকার কৃষকদের কাছ থেকে স্লিপের মাধ্যমে গম ক্রয় করেন। কিন্তু প্রকৃত গমচাষিরা অনেকে গমের স্লিপ পান না। এব্যাপারে তারা সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিস সুত্রে জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। উপজেলা কৃষকরা অনেকে গম চাষ করছেন। অন্যান্য বছরের চেয়ে এবার বেশি গমের আবাদ হয়েছে। তাছাড়া উপজেলার ২শ’ আদর্শ কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে করে গম চাষের লক্ষ্যমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..