× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ট্রাম্পের সমালোচনায় মূলধারার রিপাবলিকানরাই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

দিন যত যাচ্ছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে থাকা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনার দ্বার ততই খুলে যাচ্ছে। তবে এতে খুশি হওয়ার চেয়ে সমালোচনায় মুখর হচ্ছেন মূলধারার সিনিয়র রিপাবলিকান নেতারা।

‘সুপার টুইসডে’তে সাতটি রাজ্যে জয় পাওয়ার পর ট্রাম্প নিজেকে ‘ঐক্যবদ্ধকারী’ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু মূলধারার সিনিয়র রিপাবলিকানদের আশঙ্কা, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার টিকিট ট্রাম্প পেয়ে গেলেও তাতে জয়ের দেখা পাবেন না তিনি।

সাউথ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করে দিয়ে বলেছেন, তৃণমূলের ভোটে প্রার্থিতার এ দৌড়ে উৎরে যেতে পারলেও মূল লড়াইয়ে মুখ থুবড়ে পড়বেন ডোনাল্ড ট্রাম্প।

অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন প্রার্থিতার এ দৌড় থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্পকে তিনি কিছুতেই সমর্থন করবেন না।

সাবেক রিপাবলিকান নমিনি মিট রমনি বলেছেন, বৃহম্পতিবার (০৩ মার্চ) তিনি একটি বিবৃতি দেবেন, যাতে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন তিনি।

এছাড়া হাউজ স্পিকার পল রাইনও ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন।

বিশ্লেষকরা বলছেন, আপাদমস্তক ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প অভিবাসী ইস্যুতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার দলে।


এ ক্যটাগরির আরো খবর..