× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ট্রাকের ধাক্কায় পাখি ভ্যান চালক বাবা-ছেলে নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Truck-collision-2.jpg

চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের সন্নিকটে ট্রাকের ধাক্কায় পাখি ভ্যান চালক পিতা-পুত্র নিহত হয়েছে। আহত হয়েছে এক যুবক।

রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দর্শনায় পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আশানুর (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত যুবক জীবন একই গ্রামের জামাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা ফায়ার সার্ভিসের কাছে পুলিশ বক্সের সামনে দিয়ে একটি সিমেন্টভর্তি ব্যাটারিচালিত ভ্যান যাচ্ছিল।

অন্যদিক থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গা মুখে আসছিল। এ সময় ট্রাকটি ওই ব্যাটারিচালিত ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে ডান দিকের পুলিশ বক্স ভেঙে রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আজম। তার বাবা হাসানুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন জীবন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার ওসি মো. আব্দুল খালেক জানান, সিমেন্টভর্তি ভ্যানটি বাম সাইড দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ট্রাকটি ওই ভ্যানে সজোরে ধাক্কা মারে।

এতে ডানদিকে পুলিশ বক্সটি ভেঙে চুরমার হয়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক আছে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..