ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: মহাসড়ক প্রসারিত চলমান কাজে অসংরক্ষিত ও অবহেলার মধ্য দিয়ে গাছ কর্তনের কারণে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত ।

 উত্তরবঙ্গে সড়ক ও জনপথ বিভাগ এর মহাসড়ক প্রসারিত চলমান কাজে রাস্তার দুই ধারের অসংরক্ষিত ও অবহেলার মধ্য দিয়ে গাছ কর্তনের পর রাস্তার মাঝে ফেলে রাখার কারণে দিনাজপুর সদরের হাউজিং মোড়ে ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত রাকিব চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াল ইউনিয়নের ভাবকি গ্রামের দুলাল হোসেনের একমাত্র ছেলে। আজ দুপুর ১২টায় মোটর সাইকেল নিয়ে দিনাজপুর শহরে আসার পথে ঘাতক ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় রাকিবের। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে ও নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।