× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় আফিল এগ্রো লিমিটেডে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের অবস্থিত আফিল এগ্রো লিমিটেডে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বয়লার ইউনিট-১ এ ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। যার করণে অফিস, ৩টি গুদাম সহ অনেক কাঁচামাল, কুলিংপ্যাড ও মেশিনারীজ ভস্মিভুত হয়।

আফিল এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মানোয়ার হোসেন জানান, দুপুরের সময় আমরা সবাই নামাজ পড়তে যাওয়ার পর ও শ্রমিকদের লান্সের সময় তাহারা বের হয়ে দেখে গুদাম ঘরের মধ্য থেকে ধোয়া বের হচ্ছে তখন তাদের চিৎকারে আমরা নামাজ শেষ করে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং তাৎক্ষনিক ফায়ার সার্ভিস অফিসের জরুরী সেবা কেন্দ্রে অবগত করার পর তারা সহ অতিরিক্ত দুইটি টিম তাদের একান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না। আমাদের উদ্ধতন কর্মকর্তারা তদন্ত পূর্বক বিষয়টা পর্যাবেক্ষণ করবেন। উল্লেখিত ঘটনায় এখনও পর্যন্ত আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। তিনি আরও বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং যশোর থেকে সহকারী পরিচালক ও ইউনিট-১ এর জনবল সহ সকলের প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।


এ ক্যটাগরির আরো খবর..