× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ৫ম শ্রেণীর ছাত্রী নিহত, আহত-৩

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
ট্রাকে ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় সুমাইয়া আক্তার (১১) নামের ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা, মা ও ছোটভাই। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীন ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা সকালে মোটর সাইকেল যোগে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ৪জনই গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করে। আহত সেলিম রেজার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া আক্তার হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল।


এ ক্যটাগরির আরো খবর..