নবীগঞ্জে বেপরোয়া ট্রাক চাপায় হবিগঞ্জ বৃন্দাবন কলেজের মেধাবী ছাত্র মোটরসাইকেল আরোহী অনিক নিহত, ঘাতক ট্রাক আটক
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের তিমিরপুর নামক স্থানে বেপরোয়া মালবাহী ঘাতক ট্রাকের চাপায় হবিগঞ্জ বৃন্দাবন কলেজের মেধাবী ছাত্র মটরসাইকেল আরোহী অনিক দত্ত (২২) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাককে আটক করেছে জনতা। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনান্থল এসে মালবাহী ঘাতক ট্রাককে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায়। নিহত অনিক উপজেলার ৮নং সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের ডাঃ অনিল দত্তের একমাত্র পুত্র সন্তান ও হবিগঞ্জ বৃন্দবন কলেজের মেধাবী ছাত্র। জানা যায়, অনিক মোটরসাইকেল যোগে নবীগঞ্জ বাজার হতে বাড়ি যাওয়ার পথে পৌর এলাকার তিমিরপুর গ্রামের মোড়ায় পৌছামাত্র হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রতগ্রামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো উ ১১-৪২৬৫) অনিককে মোটরসাইকেল সহ চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুর্মূষু অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। অনিকের অকাল মৃত্যুতে নবীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। পুত্র শোকে বারবার মোর্ছা যাচ্ছেন অনিকের পিতা।