× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

সনাতন হিন্দু ফাউন্ডেশন এর উদ্যোগে জাপানের টোকিওর প্রথম শিবমন্দিরে দ্বিতীয় বার শিবরাত্রি পালন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

জাপান প্রতিনিধিঃ ওম নমঃ শিবায়! বলতে বলতে দ্বিতীয় বার জাপানে সনাতন হিন্দু ফাউন্ডেশন এর উদ্যোগে মহা শিবরাত্রি অনুষ্ঠান পালিত হচ্ছে ।
জাপানের টোকিওতে ওকুব স্টেশনের কাছে প্রবাসী জাপানী নন্দী খোকন কুমার এবং উত্তম মিত্র এই দুইজনের প্রচেষ্টায় প্রথম ২০১৮ সালের মে মাসে শিব মন্দির বানানোর উদ্যোগ নেন।
আজ ২১ ফেব্রুয়ারি, অন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই পড়েছে এবারের শিবরাত্রি ৷ বাংলা পঞ্জিকা মতে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন, বিকেল ৫.৪১ মিনিটে তিথি শুরু এবং ২২ ফেব্রুয়ারি ৯ ফাল্গুন ৬.৩৯ মিনিটে ছেড়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে উপবাসে থেকে মহাদেবের মাথায় জল ঢালতে হবে ৷
আজকের দিনে এই শুভ তিথিতে টোকিওর হিন্দুদের অধিকাংশ এই একমাত্র শিব মন্দিরে  মহাদেবের মাথায় জল ঢেলে নিজের নিজের মনস্কামনা পূরণ করার চেষ্টা করেন।
সনাতন হিন্দু ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট নন্দী খোকন কুমার বলেন, ছোট পরিসরে গত দুইবছর যাবৎ আমরা সবাই শিবরাত্রি পালন করছি। আশা করি এবছর ই আমরা নিজস্ব জায়গায় পালন করতে পারবো।
ভাইস প্রেসিডেন্ট উত্তম মিত্র বলেন, শুধু একটু সময় দরকার আমাদের একত্রিত হওয়ার। সম্ভব হবেই হবে ! সেই সাথে সকল সদস্য দের একই মনোবাঞ্ছনা জাপানে একটি স্থায়ী মন্দির হোক।


এ ক্যটাগরির আরো খবর..