× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

টী,আর,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহোযোগিতায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

এম,এ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার টিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় উপবৃত্তির টাকা চেক জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক, অগ্রণী ব্যাংক, বেনাপোল শাখা ও শিক্ষা অফিস জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ডিসেম্বরে শার্শা উপজেলার টিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মাথাপিছু ১ হাজার ৮০ টাকা করে ৭০ জনের ৭৫ হাজার ৬ শ‘ টাকা ও দশম শ্রেণীর মাথাপিছু ১ হাজার ৯৫০ টাকা করে ৬২ জন শিক্ষার্থীদের নামে ১ লাখ বিশ হাজার ৮ শত উপবৃত্তির টাকা বরাদ্দ আসে।

টিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ব্যাংক ও শিক্ষা অফিসের সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ আয়ুব হোসেন ও সহকারী শিক্ষক মোঃ মিকাইল হোসেন বিদ্যালয়ের বিতরণ শিট ঠিক রেখে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৪২ হাজার উপবৃত্তির টাকা বিতরণ করেন। বাকী অনুপস্থিত শিক্ষার্থীদের ৫৪ হাজার ৪শ‘ টাকা জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থীদের দিয়ে স্বাক্ষর করে আত্মসাত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভূক্তভোগি এক অভিভাবক বলেন, আমার মেয়ে প্রতিবার টাকা পায় কিন্তু এ বছর টাকা পায়নি। স্কুলে গেলে মাস্টাররা বলেন আপনার মেয়ে টেষ্ট পরীক্ষায় ফেল করায় তার আর টাকা আসেনি। পরে জানতে পারি শুধু আমার মেয়ের টাকা নয় অনেক মেয়ের টাকা বিদ্যালয়ের শিক্ষক, ব্যাংক ও শিক্ষা অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছে।

এ ব্যাপারে টিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উপবৃত্তির টাকা বিতরণ করার দায়িত্ব পালন করেন সহকারি প্রধান শিক্ষক মোঃ আয়ুব হোসেন ও সহকারী শিক্ষক মোঃ মিকাইল হোসেন। তারাই বিতরণ করেন। তারাই এ বিষয়ে বলতে পারবেন।
সহকারী প্রধান শিক্ষক মোঃ আয়ুব হোসেন ও সহকারী শিক্ষক মোঃ মিকাইল হোসেন এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।

অগ্রণী ব্যাংকের (বেনাপোল শাখা) ম্যানেজার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।


এ ক্যটাগরির আরো খবর..