× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ ১৯শে ফেব্রুয়ারি (সোমবার) উক্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সাধারন সভায় সর্বসসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশিষ্ট সংগঠক স্থানীয় এনজিও সংস্থা সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ ২য় মেয়াদে সভাপতি পদে মনোনীত হন।

কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্ত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভাঃ) সুধীর চন্দ্র মালাকার, বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্য মোজাম্মেল আলী, আব্দুল খালেদ আশিক, আব্দুল সালাম সলু, শামসুদ্দিন, দাতা সদস্য মাধব দেব প্রমুখ।

সভায় নবনির্বাচিত সভাপতি শামীম আহমদ পুনর্বার বিদ্যালয় পরিচালনা কমিটিতে উনাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং এই দায়িত্ব পালন কালে সকলের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..