× Banner
সর্বশেষ
স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায় শীতের দাপট

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ঘন কুয়াশা

টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় শীতের দাপট আরও বেড়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা দাঁড়িয়েছে ৮৪ শতাংশে। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা দেখা যায়নি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ উঠলেও কমেনি শীতের অনুভূতি।

আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের কয়েক দিনেও তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীত বেশ তীব্রভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে বাড়ছে। ডিসেম্বরের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহেরও আশঙ্কা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..