× Banner
সর্বশেষ
আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে যা জানালো স্বাস্থ্য বিভাগ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক 

টাকা ধার দেওয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ভাইরাল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/repist-16.jpg

টাকা ধার দেওয়ার কথা বলে আবাসিক হোটেলে ডেকে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদের (৩০) বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ওই নেতা আগে থেকে হোটেল রুমে বসানো গোপন ক্যামেরায় ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে নির্যাতিতাকে। এরপর মোটা অঙ্কের টাকা দাবি করে প্রত্যাখ্যাত হন তৌহিদ। তখন তিনি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর ভুক্তভোগীকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়।

২৭ আগস্ট শুক্রবার রাতে এমন অভিযোগ এনে চকরিয়া থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী।  ২৮ আগস্ট শনিবার সকালে ওই নারীর শ্বশুরবাড়ি ও আসামির বাড়ি পরিদর্শন করেছে পুলিশ। তবে এ সময় অভিযুক্ত তৌহিদকে খুঁজে পায়নি পুলিশ। বন্ধ ছিল তাঁর মুদি দোকানও।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ধর্ষণের প্রথম ঘটনা ঘটে ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে। চকরিয়া পৌর শহরের বালিকা বিদ্যালয় সড়কের ওশান সিটি মার্কেটের তৃতীয় তলার আবাসিক হোটেল সিলভারের একটি কক্ষে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের ঘটনাটি ঘটে।

বাদীর ভাষ্য, শ্বশুরবাড়ির কাছে হওয়ায় প্রতিনিয়ত তৌহিদের দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তিনি কিনতেন। এরই মধ্যে জমি কেনার জন্য টাকার সংকটে পড়ায় তিনি ৫০ হাজার টাকা ধার চান তৌহিদের কাছে। সেই টাকা দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে হোটেলে নিয়ে যান তৌহিদ। সেখানে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত।

তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারওয়ার বলেন, ‘ধর্ষণ, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় থানায় দেওয়া অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে ধরতে বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় তার দোকানও বন্ধ ছিল। পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।’

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘ভিকটিমের লিখিত অভিযোগ পাওয়ার পর একজন অফিসারকে প্রাথমিকভাবে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..