টাইগারদের নিয়ে এলাহীকান্ড, বাঁধভাঙা আনন্দে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা

দি নিউজ ডেক্সঃ টাইগারদের নিয়ে এলাহীকান্ড, বাঁধভাঙা আনন্দে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন বলে কথা হোক না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তাতে কি আসে যায়, এমন অর্জনে সবার মনে জাগে রোমাঞ্চের স্ফুরণ। এ আনন্দের উপলক্ষ ক্রিকেটারদের আজ ফুল ও ভালোবাসায় সিক্ত করে বরণ করে নেওয়া হলো বর্ণিল উদযাপনে।

শাহজালাল বিমানবন্দর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পর্যন্ত মানুষের ভালোবাসা ও অভ্যর্থনা পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল। গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘হোম অব ক্রিকেট’র লাল গালিচায় বিশ্বজয় করে ঘরে ফেরা দুরন্ত-দামাল যুবারা যখন গলায় স্বর্ণপদক ঝুলিয়ে এসে দাঁড়ালেন, একসঙ্গে যেন শত-সহস্র সূর্য জ্বলে উঠল।

রুপালি ট্রফি সামনে রেখে কেক কাটলেন আকবররা। আতশবাজির রোশনাই আর কনফেত্তির বর্ষণে ঘোরলাগা এক আবহ। চারপাশে তখন হাজার হাজার টাইগারভক্তের সশব্দ উচ্ছ্বাস রেণু ছড়াচ্ছে বিদায়ী শীতের মধুর সন্ধ্যায়। ভক্তদের সেই মিছিল বিকেলে বিমানবন্দরে বিশ্বজয়ী বীরদের প্রাণের উচ্ছ্বাসে বরণ করে নেয়ার মধ্য দিয়ে শুরু।

মোটরশোভাযাত্রা শোভিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বহনকারী বিশেষ বাস মিরপুর রওনা হওয়ার আগে শাহজালালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন যুবা টাইগাররা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান ফুলের তোড়া তুলে দেন অধিনায়ক আকবর আলীর হাতে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত হাত নেড়ে শুভেচ্ছা জানান বিজয়ীদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।