× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের ১৩৫ অবৈধ অভিবাসী বন্দি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশ ও পাকিস্তানের ১৩৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তুরস্কে । নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় তুর্কি সংবাদমাধ্যম।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, তুরস্কের ইস্তাম্বুলে অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বুধবার এক অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানেই তাদের আটক করা হয়। আটককৃতদের পরে আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দপ্তরে পাঠানো হয়।

২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়।

এর আগের বছর ২০১৮ সালে আটক করা হয় দুই লাখ ৬৮ হাজার জনকে। ২০১৬ ও ২০১৭ সালে আটক করা হয় এক লাখ ৭৫ হাজার করে অবৈধ অভিবাসী। তার আগের বছর ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৪৬ হাজার। মানবপাচারের দায়ে তুরস্কে গেল পাঁচ বছরে প্রায় ২৮ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..