× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ঝিনাইদহের হরিণাকন্ডুতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ‘বাদশা’ নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ‘বাদশা’ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। হত্যাসহ ৯টি মামলার আসামী বাদশা শেখ উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে।

সোমবার রাত দুইটার দিকে জোড়াপুকুরিয়া গ্রামের মাঠের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় থানা পুলিশের এসআই গোলাম সরোয়ার ও কনস্টেবল সোহেল রানা আহত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শীর্ষ সন্ত্রাসী বাদশা ও তার দলবল উপজেলার তেঁতুলিয়া মোড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি মিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া মোড়ে সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে। উভয় পক্ষের গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী নিহত ব্যক্তি উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বাদশা শেখ বলে সনাক্ত করেন। নিহত বাদশা ৭টি হত্যা ও ২টি অস্ত্র মামলার আসামী। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..