× Banner
সর্বশেষ
চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইদহ প্রতিনিধিঃ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাসহ অন্তত ২৫ টি জেলার বিনোদন প্রেমীরা ঝিনাইদহের পার্কগুলোতে ভীড় করেছেন।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক, তামান্না ওয়ার্ল ফ্যামেলী পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। কেউ এসেছেন একা আবার কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আনাগোনা। নাগরগোল, হানি সুইং, কেইফ টেন, টেন কোস্টার, জেড কোস্টার, প্রিজবি, পাইরেট শিপসহ বিভিন্ন রাইডে উঠতে পেরে বেশ খুশী সকল দর্শনার্থী।

জোহান ড্রীম ভ্যালী পার্কে গিয়ে এ দেখা গেছে, ক্লান্ত বিনোদন প্রেমীরা গাছের ছায়ায় বসে পড়েছেন। অনেকে আবার পার্কের লেক পাড়ে দল বেধে ঘুরছেন। মাদারীপুরের শিবচর উপজেলা থেকে আসা নাঈম নামের দর্শনার্থী জানান, ঝিনাইদহের এই পার্কে এসে সুন্দর পরিবেশ দেখে মন ভরে গেছে। সুশৃঙ্খল পরিবেশে ভালই লাগছে। কুষ্টিয়া সদর উপজেলা থেকে আসা এনামুল হক জানান, ছেলে-মেয়ের আবদার মেটাতে এখানে পরিবারের সদস্যদের নিয়ে আসা। দিনটি সরকারি ছুটি হওয়ায় অফিসের চাপ নেই। পরিবারের লোকজন দিয়ে খুব আনন্দ করছি। জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধাকারী মোয়াজ্জেম হোসেন বলেন, এবছরই একই দিনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পার্কে আশপাশের ২৫ টি জেলার দর্শনার্থীরা এসেছেন। আমরা চেষ্টা করছি দর্শনার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার।


এ ক্যটাগরির আরো খবর..