× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাতুল হোসেন রাব্বি (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ-কোলা রোডের মিশনপাড়ায় মটর সাইকেল দুর্ঘটনায় সে নিহত হয়। নিহত রাতুল কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বাসিন্দা বজলুর রশীদ নান্নুর ছেলে।

কালীগঞ্জ থানার এসআই কাজী আবুল খায়ের জানান, একটি মটর সাইকেলে করে রাতুল হোসেন রাব্বি ও তার বন্ধু রকি দুপুর ২ দিকে কোলা থেকে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে মিশনপাড়ায় দ্রুতগামী মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে রাতুল ও তার বন্ধু রকি আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরতা ডাক্তার রাতুলকে মৃতু ঘোষণা করেন। আহত রকিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতুল কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র।


এ ক্যটাগরির আরো খবর..