× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী চলচিত্র উৎসব শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী চলচিত্র উৎসব।

জেলা ফিল্ম সোসাইটি ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের প্রিয়া সিনেমা হলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এনডিসি খাইরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, ফিল্ম সোসাইটির সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে প্রর্দশন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’। এ ৫ দিন প্রদর্শিত হবে, গেরিলা, আগুনের পরশমনী, হীরক রাজার দেশে, দিপু নাম্বার-২সহ মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও সামাজিক ১৫ টি সিনেমা। প্রতিদিন বেলা ১২ টা, বিকাল ৩ টা ও সন্ধ্যায় ৬ টায় প্রর্দশিত এ সিনেমা সবার জন্য উন্মুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..