× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সেখানে ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, জেলা পরিসংখ্যন অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।

মেলায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ টি স্টলে স্থান পেয়েছে। আগামী শনিবার এ মেলা শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..