× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৬সেপ্টেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহে ৩ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সভাপতি মীর নাসির উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, বিভাগীয় ভ্যাট কর্মকর্তা রোকসানা খাতুন। ৩ দিন ব্যাপী এই কোর্সে শিল্প নীতি, শিল্প স্থাপনের ক্ষেত্রে করনীয়, গরু মোটাতাজাকরণ, শুল্ক ও কর মওকুফ এবং মোড়ক সামগ্রী আমদানী, পণ্যের নকশা বাছাইকরণসহ কয়েকটি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদাণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..