× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে ১ হাজার বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নির্বাচনী জনসভায় ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনার।

এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশের উন্নয়ন ধরে রাখতে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেষে জেলা বিএনপির সদস্য ও মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান খুরশীদ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান, নজির হোসেন, যুবদলের সভাপতি আতিকুর রহমানের নেতৃত্বে ১ হাজার বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান অকমুল।


এ ক্যটাগরির আরো খবর..