× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আর্ন্তজাতিক ফোকলোর সম্মেলন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি চতুর্থ আর্ন্তজাতিক ফোকলোর সম্মেলন। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসন, সদর পৌরসভা এবং বাংলাদেশ ফোকলোর গবেষনা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ ও ভারতের লৌকিক সংগঠনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, আমেরিকা ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ফোকলোর গবেষক প্রতিনিধিরা অংশ নেবে।

এ উপলক্ষে আগামী শুক্রবার সকাল ১০ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। প্রথম দিনের কর্মসুচিতে আছে শহরের জোহান ড্রিম ভেলি পার্কে একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিন অনুষ্ঠান হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেদিন শোভাযাত্রা, একাডেমিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এ সম্মেলন।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..