× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

ঝিনাইদহে শিক্ষকদের আনন্দ র‌্যালি ও সমাবেশ

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥  বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধির দাবি মেনে নেওয়ায় ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জয়ারাণী চন্দ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি মুনির হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ছাব্দুল হোসেন, কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, তাদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..