× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহে মাদক নির্মুলে জেলা পুলিশের সামাজিক আন্দোলন, লিফলেট বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৮ মার্চ’২০১৭: আসুন মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক র্নিমুলে মাঠে নেমেছে ঝিনাইদহ জেলা পুলিশ। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে সচেতনতা মূলক লিপলেট বিতরণ করা হয়েছ।

স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডাঃ কানিজ হোসেন জাহান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাব সভাপতি এম রায়হানসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, মাদক একটি সামজিক ব্যাধি তাই মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বতর্মানে মাদক দেশের একটি অন্যতম সমস্যা তাই মাদক ও মাদকাশক্তি নিয়ন্ত্রনে বড় ভুমিকা রাখতে পারে পরিবার।  তাই আসুন মাদককে না বলি, মাদক প্রতিরোধে সবার সহযোগীতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলি।

এ সময় পুলিশ সদস্যরা ঘন্টাব্যাপি বিভিন্ন শ্রেণী-পেশা সামুষের সচেতনাতমূলক ১ ৫হাজার লিফলেট  ও পোষ্টার বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..